রাজস্থলীর শফিপুরে  রাতের আধারে মসজিদ  মাদ্রাসার ৫টি দানবাক্স লুট


রাজস্থলী প্রতিনিধি    |    ০২:২৪ পিএম, ২০২০-১১-২৮

রাজস্থলীর শফিপুরে  রাতের আধারে মসজিদ  মাদ্রাসার ৫টি দানবাক্স লুট

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় শুক্রবার রাতে   মসজিদ ও মাদ্রাসার ৫ টি দানবাক্স রাতের আধারে লুট করেছে দূর্বৃত্তরা,প্রায় অর্ধলক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ স্থানীয়দের।

অত্যন্ত দরিদ্র একটি এলাকা, সরকারি কোন সুজোগ সুবিধা না থাকায় মুসল্লীদের দানের বিনিময়ে মাদ্রাসা ও মসজিদ গুলো চলে আসছে দীর্ঘদিন ধরে। 

এব্যাপারে শফিপুর এলাকার  মহিউদ্দিন জানান,রাতের আধারে এমন জঘন্যতম কাজ করে নজিরবিহীন ঘটনার সৃষ্টি করেছে কিছু মানুষ নামের অমানুষেরা।

শফিপুর জুনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক ও জামে মসজিদের ইমাম খতিব মুফতি মোহাম্মাদ উল্লাহ জানান,রাতের আধারে দানবাক্স লুটের নিন্দা জানান এবং অপরাধীদের ধরতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

বিষয়টি নিয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনা শুনেছি তবে মসজিদ মাদ্রাসা কমিটির অভিযোগের প্রেক্ষিতে লুট কারিদের গ্রেপ্তারেরর প্রক্রিয়াধীন অাছে।